ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের হাতাহাতি

২১ জুন ২০২৬, ০৮:৫৪ AM
সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন

সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন © সংগৃহীত

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি দেখে নেতাকর্মীদের বড় অংশই ক্ষুব্ধ। তারা এই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।

শুক্রবার (১৯ জুন) বিকালে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সিটি কলেজ শাখার ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক ও শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়। এই কমিটি নিয়েই নেতাকর্মীদের ক্ষোভ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবগঠিত আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা শুক্রবার বিকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ জানান। পরে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে এলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয়পক্ষকে শান্ত করে। বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিচ্ছেন। বলছেন, অর্থের বিনিময়ে এই কমিটি গঠন করা হয়েছে। 

অবিলম্বে এ কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত আন্দোলন চলবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, আমি রাজশাহীর বাইরে আছি। কমিটি দিয়েছে কেন্দ্র, আমরা কিছু জানি না। তবে নতুন কমিটি দেখেছি। এখানে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আমরা কেন্দ্রে কথা বলেছি। এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত দেন।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬