দেশের অর্থনীতির মূল তিন স্তম্ভের রূপকার শহিদ জিয়া: সমাজকল্যাণ মন্ত্রী

১২ জুন ২০২৬, ০৬:৫৬ PM
সমাজকল্যাণ ও নারী-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন

সমাজকল্যাণ ও নারী-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন © সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির বর্তমান শক্তিশালী ভিত্তি কৃষি, তৈরি পোশাক শিল্প ও প্রবাসী আয়— এই তিনটি খাতের পেছনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও নারী-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (১২ জুন) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অ্যাফিলিয়েট বডিসমূহের মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতায় মাত্র সাড়ে তিন বছর দায়িত্ব পালন করলেও দেশের উন্নয়ন ও অগ্রগতির বহু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের সঙ্গে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম জড়িয়ে আছে। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ শেষে জিয়াউর রহমান দায়িত্বশীল ও শৃঙ্খলাপরায়ণ সেনা কর্মকর্তা হিসেবে নিজ কর্মস্থলে ফিরে যান। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে ওঠে তিনি সবসময় রাষ্ট্র ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়েছেন।

ডা. জাহিদ হোসেন দাবি করেন, দিনাজপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় শহিদ জিয়ার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রাজনৈতিক কারণে তার নাম-সংবলিত ফলক অপসারণ করা হলেও পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে কলেজটির কার্যক্রম পুনরায় চালু করা হয়।

বাংলাদেশের অর্থনীতির তিন প্রধান ভিত্তি সম্পর্কে তিনি বলেন, কৃষি ও কৃষক, তৈরি পোশাক শিল্প এবং প্রবাসী আয়— এই তিন খাত আজ দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আধুনিক কৃষির প্রসার, গারমেন্টস শিল্পের বিকাশ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শহিদ জিয়ার অবদান ছিল উল্লেখযোগ্য।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলে দেশে তৈরি পোশাক শিল্পের ভিত্তি স্থাপন করা হয়েছিল। পাশাপাশি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের পথও উন্মুক্ত হয়েছিল, যার সুফল হিসেবে আজ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আসছে।

জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডা. হাসনাইন আকতার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ আকতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল দেখুন এখানে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন কত জন, দেখে নিন এক নজরে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৩৭, নতুন জিপিএ-৫ কত জনের
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা-কারিগরিতে ফেল থেকে পাস ৯১৯ শিক্ষার্থী, নতুন করে জি…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9