সারা দেশে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

১০ জুন ২০২৬, ০৪:২২ PM
১১ দলীয় জোটের লোগো

১১ দলীয় জোটের লোগো © সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা অবনতি এবং সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে আগামী ১২ ও ১৫ জুন দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বুধবার (১০ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে জোটের শীর্ষ নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংসদে ভূমিকা পালনের পাশাপাশি রাজপথেও আন্দোলন অব্যাহত থাকবে। এটি জোটের তৃতীয় ধাপের কর্মসূচি হিসেবে চলমান আন্দোলনের অংশ বলেও উল্লেখ করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ জুন দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে একযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। এরপর ১৫ জুন একযোগে চট্টগ্রামে সমাবেশ এবং রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ করবে ১১ দলীয় জোট।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ভিনদেশের স্বার্থ চরিতার্থ করতে সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড যে কোনো মূল্যে প্রতিহত করা হবে ঘোষণা দিয়ে তিনি সরকারের গণবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে রাজপথে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সরকারের ১০০ দিনের দেশ পরিচালনায় জনগণের অধিকার রক্ষার কোনো প্রতিফলন দেখা যায়নি উল্লেখ করে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কবার্তা জোরদারে এনসিএএফ উই…
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ে নিয়ে লাইভ এসে যা বললেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • ১০ নভেম্বর ২০২৬
বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক
  • ১০ নভেম্বর ২০২৬
ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950