নিষিদ্ধ ছাত্রলীগ ঠেকাতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

০৬ জুন ২০২৬, ০৮:৪০ PM , আপডেট: ০৬ জুন ২০২৬, ০৯:০১ PM
নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ

নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ © টিডিসি

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন ছাত্রদল-ছাত্রশিবির। শনিবার (৬ জুন) বিকালে জেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারে এই বিক্ষোভ মিছিলগুলো অনুষ্ঠিত হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ওই এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এরই প্রতিবাদে এবং রাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবে পরবর্তীতে বিএনপি ও ছাত্রশিবির পৃথক পৃথক সময়ে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। 

ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে নোয়ান্নই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাঁধেরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। 

ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নোয়ান্নই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক তারেক খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ভিপি জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, নোয়ান্নই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদ পাটোয়ারী, জবালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু ও পৌর ছাত্রদলের সভাপতি আবদুর রহমান আনাস, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ ইমামসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা ছাত্রলীগের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং যেকোনো রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এদিকে, একই ঘটনার প্রতিবাদে মাঠে নামে ইসলামী ছাত্রশিবিরও। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহবুবুর রহমান এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোমিনুর রহমান। এ সময় শিবিরের নেতা-কর্মীরা বাঁধেরহাট বাজারে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ণ করা এবং এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না।

এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বাঁধেরহাট বাজার ও আশপাশের এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়ভাবে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9