হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত দেশে ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলের দাবি

০৬ জুন ২০২৬, ০৮:৩৮ PM
মঞ্চ ২৪ এর সংবাদ সম্মেলন

মঞ্চ ২৪ এর সংবাদ সম্মেলন © সংগৃহীত ও সম্পাদিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে 'মঞ্চ ২৪' নামের একটি সংগঠন। শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনের নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে 'মঞ্চ ২৪'-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ফাহিম ফারুকী শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, শুরু থেকেই আমরা এই হত্যাকাণ্ডে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’এর সম্পৃক্ততার অভিযোগ করে আসছি। ভারতের মমতা ব্যানার্জির সাম্প্রতিক বক্তব্যেও সেই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার মতে, হাদি হত্যার পেছনে ভারত রাষ্ট্রের ভূমিকা রয়েছে।

এছাড়া তিনি ভারতকে 'খুনি রাষ্ট্র' হিসেবে আখ্যায়িত করে বলেন, হাদি হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে উত্থাপন করতে হবে। বাংলাদেশ সরকারকেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করা উচিত।

সম্মেলনে মঞ্চ-২৪ এর প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বলেন, ২০ কোটি মানুষের একটি স্বাধীন দেশ হয়েও আমরা ভারতের বিভিন্ন আগ্রাসী মন্তব্যের শক্ত জবাব দিতে পারছি না। ভারত কর্তৃক চট্টগ্রাম দখল বা শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ছড়ানো গুজবের সমালোচনা করে তিনি বলেন, বাঙালি একটি পরীক্ষিত জাতি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে এ দেশের মানুষ নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। তাই ভারতের কাছে মাথা নত করার বা নমনীয় হওয়ার কোনো কারণ নেই।

এছাড়া তিনি বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের সুবিধা বাতিল করার আহ্বান জানান। ভারতীয়দের, বিশেষ করে হিন্দিভাষীদের বাড়ি ভাড়া না দেওয়ার পাশাপাশি ভারতীয় পণ্য এবং চিকিৎসাসেবা বর্জনের আহ্বান জানান। তার মতে, নাগরিকরা একটু সচেতন ও দেশপ্রেমিক হয়ে এই পদক্ষেপগুলো নিলে ভারতকে সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ড্র: কে কার বিপক্ষে কোন মাঠে খেলবে
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে
  • ২৮ আগস্ট ২০২৬