রাজধানীর ২০ শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০ বৃক্ষ রোপন করবে এনসিপি

০৬ জুন ২০২৬, ০৮:১৬ PM
গাছের চারা বিতরণ করা হয় এনসিপির পক্ষ থেকে

গাছের চারা বিতরণ করা হয় এনসিপির পক্ষ থেকে © সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও সপ্তাহব্যাপী পরিবেশবিষয়ক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ৬ থেকে ১১ জুন পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৬ জুন) বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় আরিফুল ইসলাম আদীব জানান, কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২০০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় দখল, দূষণ ও বৃক্ষনিধন প্রতিরোধে করণীয় বিষয়ক একটি সেমিনারেরও আয়োজন করা হবে।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি করার উদ্যোগ নেয়া ব্যক্তি আমাদের পরিবেশ মন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কি অবস্থা হবে তা এখান থেকেই অনুমান করা যায়।

সরকারের পরিবেশবিষয়ক অবস্থানের সমালোচনা করে তিনি আরও বলেন, সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে নাই। এই সরকার কাজ না করলে, ৫ বছর পর যারা ক্ষমতায় আসবে এটা তাদের জন্য আরও ক্ষতি হয়ে যাবে।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬