কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

০৬ জুন ২০২৬, ০৫:২২ PM
আওয়ামী লীগ নেতা মাসুকুল ইসলাম মাসুক

আওয়ামী লীগ নেতা মাসুকুল ইসলাম মাসুক © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে মাসুকুল ইসলাম মাসুক নামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সকালে উপজেলার গকুলনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুকুল ইসলাম মাসুক ওই এলাকার বাসিন্দা ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক।

সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে মুরাদনগর থানা পুলিশের একটি বিশেষ টিম।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, আওয়ামী লীগ নেতা মাসুকুল ইসলাম মাসুককে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬