ইসলামী ব্যাংক ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়: হাসনাত

০৫ জুন ২০২৬, ০৫:২১ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © টিডিসি সম্পাদিত

ইসলামী ব্যাংক ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 

আজ শুক্রবার (৫ জুন) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ছায়া বাজেট প্রস্তাবনাকালে এমন মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, বিগত দীর্ঘ ১৭ বছর ধরে ব্যাংকিং খাত পরিবারকেন্দ্রিক হয়ে পড়েছে। এই খাত লুটপাটের মাধ্যমে একটি নির্দিষ্ট শ্রেণিকে সুবিধাভোগী করেছে। অন্তর্বর্তীকালীন সরকার যে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিল, আমরা দেখছি বিএনপি সরকার আশঙ্কাজনকভাবে সেখান থেকে সরে আসছে। এর একটি উদাহরণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগের বিষয়টি। একজন গভর্নরকে যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, তা আমাদের অর্থনীতি ভবিষ্যতে কোন দিকে যাবে সে বিষয়ে উদ্বেগ সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংককে ঘিরে যে বিষয়গুলো আমাদের নজরে এসেছে, সেগুলোও অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। 

তিনি আরও বলেন, ব্যাংক খাতের প্রভিশন ঘাটতি ডিসেম্বর ২০২৩ সালে ১৯৩ বিলিয়ন টাকা থেকে ডিসেম্বর ২০২৫ সালে ১ হাজার ৯১৪ বিলিয়ন টাকায় পৌঁছেছে। মাত্র দুই বছরে এটি ৯ দশমিক ৯ গুণ বৃদ্ধি পেয়েছে। কর-জিডিপি অনুপাত এখনও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম নিম্নতম পর্যায়ে রয়েছে, যা মাত্র ৬ দশমিক ৭ শতাংশ। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর সর্বশেষ আনুষ্ঠানিক পুনর্বিবেচনা হয়েছিল ২০১৫ সালে। এরপর আর কোনো আনুষ্ঠানিক পুনর্বিবেচনা হয়নি।

তিনি বলেন, এক কোটি ৪০ লাখ মানুষকে স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলা হলেও এর জন্য বছরে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। সেই অর্থ কোথা থেকে আসবে? অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে অর্থ কেটে নেওয়া হবে কি না? যদি না হয়, তাহলে বিদ্যমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি বহাল রেখে প্রতিবছর অতিরিক্ত এত বিপুল অর্থ কীভাবে সংস্থান করা হবে—এই প্রশ্নগুলো আমাদের সামনে রয়েছে।

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬