নিহত শ্রমিক পরিবারকে ১ লাখ টাকা সহায়তা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের

০৪ জুন ২০২৬, ০৬:১৬ PM , আপডেট: ০৪ জুন ২০২৬, ০৬:১৯ PM
টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিক পরিবারের পাশে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন 

টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিক পরিবারের পাশে জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশন  © টিডিসি ফটো

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নওগাঁর মান্দা উপজেলায় আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ১০ জনের পরিবার এবং আহত ৫টি পরিবারের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

এর আগে, গত ২৫ মে ঈদুল আজহা উপলক্ষ্যে নোয়াখালী থেকে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে একটি ট্রাক উল্টে নওগাঁর মান্দা উপজেলার ৯ জন এবং নিয়ামতপুর উপজেলার ১ জনসহ মোট ১০ জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নওগাঁ জেলা আমির খন্দকার মো. আব্দুর রাকিব এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুস সবুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নওগাঁ জেলা সভাপতি মো. নাসির উদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, যুব বিভাগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নিহতদের প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা কর ১ লাখ টাকা এবং আহতদের প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, টাঙ্গাইলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমজীবী ভাইদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর এই দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। আমরা নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ নিহতদের শহিদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9