আমাদের আগমনের খবরে পুশইন করা পরিবারকে সরিয়ে নিয়েছে: নাসীরুদ্দীন

০৩ জুন ২০২৬, ০৪:১৫ PM
বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন করেন নাসীরুদ্দীন

বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন করেন নাসীরুদ্দীন © টিডিসি

বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের শূণ্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদিকে যশোরের বেনাপোল সীমান্তে পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেছেন, তাদের আগমনের খবরে পুশইন করা পরিবারগুলোকে সরিয়ে নিয়েছে।

আজ বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে এমনটা দাবি করেন তিনি। 

ওই পোস্টে নাসীরুদ্দীন লেখেন, সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাংচুর করা হয়েছে। ০৪ জন আহত। তবে বাকীরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।

জানা যায়, এদিন ভোররাতে শূন্যরেখার ভারতীয় ভূখণ্ড থেকে ১৫ জনের ঐ দলকে সরিয়ে নেয়া হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আমাদের সীমান্তে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। বিজিবি সদস্যরা তাদের স্বাভাবিক টহল অব্যাহত রেখেছে। রোববার রাত থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার ছিল। এ সময় বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে।

স্থানীরা জানান, গত রবিবার গভীর রাতে বেনাপোল সাদীপুর সীমান্তের ওপারে ভারতের হরিদাসপুর এলাকায় রাতের আঁধারে তিনটি ট্রাকে করে দেড় শতাধিক মানুষকে জড়ো করে বিএসএফ। এরপর সীমান্তের আলো নিভিয়ে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় ১৫ জনকে শূন্য রেখায় ঠেলে পাঠায় তারা। এ সময় যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়। বর্তমানে সীমান্তের ভারতীয় অংশে আরও শতাধিক মানুষকে অবস্থান করিয়ে রাখা হয়েছে।

এদিকে যশোরের বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে গাড়ি বহরে থাকা নাসীরুদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সীমান্ত নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থানীয় বাস্তবতা পর্যবেক্ষণে বেনাপোল সফরে করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর ছেলেকে মারধর, দোকানে তালা দ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসে ইবিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ন্ত্রিত গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের ভয়াবহ ঝুঁকি ও স্থায…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার, মিলবে দৈনিক ২০০ টাকা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের প্রত্যেকটি সমস্যা সমাধানের চেষ্টা করেছি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9