আওয়ামী লীগের আরও এক সাবেক এমপির মৃত্যু

০৩ জুন ২০২৬, ০২:৩২ PM
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ

সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৩ জুন) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে মানসুরা রহমতুল্লাহ। তিনি জানান, তার বাবা আজ ভোর ৪টা ৫ মিনিটে মারা যান। মরদেহ বাড্ডার বেরাইদের নিজের বাসভবনে আনা হয়েছে। বিকেল ৪টায় বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ কে এম রহমতুল্লাহ একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি মোট ৫ বার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এর আগে, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।   

ফ্যাটি লিভার নিরাময়ে সকালে খেতে পারেন এই ৭ খাবার
  • ১৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের অবসর সুবিধার তহবিলে ঘাটতি, পুরো টাকা পাবেন কবে?
  • ১৭ আগস্ট ২০২৬
মৃদু ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকায়
  • ১৭ আগস্ট ২০২৬
ডায়াবেটিস কী, কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়?
  • ১৭ আগস্ট ২০২৬
ব্রেস্ট ক্যান্সার: যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়
  • ১৭ আগস্ট ২০২৬
হামাস নেতার সঙ্গে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিরল বৈ…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage