দীপেন দেওয়ানকে স্বপদে ফেরত চান নিজ আসনের বিএনপি নেতাকর্মীরা

০২ জুন ২০২৬, ০৬:১৬ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০৬:১৭ PM
সদ্য পদত্যাগ করা দীপেন দেওয়ান এমপি

সদ্য পদত্যাগ করা দীপেন দেওয়ান এমপি © ফাইল ছবি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে রাঙ্গামাটি আসনে প্রথম পূর্ণমন্ত্রী হয়েছিলেন দীপেন দেওয়ান এমপি। কিন্তু মাত্র শপথের সাড়ে তিনমাসেই শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগতা দেখিয়ে পদত্যাগ করেছেন। তাঁর এই পদত্যাগ নিয়ে নানা আলোচনা ও সমালোচনা চলছে। এর মধ্যে মন্ত্রণালয় পরিচালনা, পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন ও রাঙামাটি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি অন্যতম।

রাঙামাটি জেলা বিএনপি ও  সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন, তার পদত্যাগ করার মতো শারীরিক অবস্থা এখনও এতটা খারাপ হয়নি। মন্ত্রণালয়ের কর্তৃত্ব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন নিয়ে বিরোধ সবমিলে অস্বস্তিতে ছিলেন দীপেন দেওয়ান এমপি।

রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম পনির বলেন, দীপেন দেওয়ানের পদত্যাগের বাইরেও মন্ত্রনালয়ের কিছু অভ্যন্তরীণ সমস্যা থাকতে পারে বলে ধারণা হচ্ছে। 

জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো বলেন, দীপেন দেওয়ান ব্যক্তি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন এটা মানতে পারি না। অন্য কারণ আছে বলে মনে করি। ওনার পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমার বিশ্বাস।

জাতীয়তাবাদী শ্রমিক দলের রাঙ্গামাটি জেলা সভাপতি মমতাজ মিয়া বলেন, দীপেন দেওয়ান অত্যন্ত ভালো মানুষ। এখানে পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকুক এটা কেউ কেউ চায় না। একজন ভালো মানুষকে জোর করে চাপ সৃষ্টি করে পদত্যাগ করানো হয়েছে। আমরা চাই ওনার পদত্যাগ গ্রহণ না করে পার্বত্যবাসীর সেবা করার সুযোগ দেওয়া হোক।

জেলার কাউখালী উপজেলা বিএনপির শাখার সিনিয়র সহ-সভাপতি সাজাইমং মারমা বলেন, দীর্ঘদিন যাবত যারা ফ্যাসিস্টকে লালন-পালন করে আসছে তাদের ষড়যন্ত্রে আজকে দীপেন দেওয়ানকে পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করা হয়েছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব সমতলের মতো পাহাড়েও উন্নয়নের ছোঁয়া লাগাতে দীপেন দেওয়ানকে মন্ত্রীর পদ ফিরিয়ে দিতে।

জেলা বিএনপি নেতা মানস মুকুর চাকমা বলেন, দীপেন দেওয়ান নিষ্ঠাবান ও ত্যাগী নেতা। যিনি ইতিমধ্যে পার্বত্যবাসীর মন জয় করে উন্নয়ন কাজ পরিচালনা করে আসছিলেন। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ দীপেন দেওয়ানকে সমর্যাদায় আমাদের কাছে ফেরত দিন।

জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা বেলাল হোসেন সাকু বলেন, দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন এটা নিয়ে বিএনপি ও তার সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যথিত। আমরা চাই পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী সঠিক তদন্তের ভিত্তিতে পুনরায় বিষয়টি বিবেচনা করবেন।

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9