মারা গেছেন তোফায়েল আহমেদ

০১ জুন ২০২৬, ০৪:৩৩ PM
তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ © ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। সোমবার (০১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে তোফায়েল আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

জানা গেছে, গত বছরের ২৮ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

তোফায়েল আহমেদ স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বাণিজ্যমন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬