বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা

০১ জুন ২০২৬, ১২:২১ PM , আপডেট: ০১ জুন ২০২৬, ০১:০৩ PM
ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারা © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ডা. তাসনিম জারা। তবে নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি। তার সঙ্গে বর্তমান ক্ষমতাসীন হল বিএনপির নেগোসিয়েশন হয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তবে এ অভিযোগ কল্পনাপ্রসূত ও মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

আজ সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ বিষয়ে একটি পোস্ট করেছেন তাসনিম জারা। সেখানে তিনি লিখেছেন, একটা মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যে ‘তাসনিম জারার সাথে বিএনপির নেগোসিয়েশন হয়ে গেছিল।’ আরও দাবি করছেন যে, ‘জারা চ্যানেল করে বিএনপির সাথে। বিএনপি তাকে গ্রিন সিগনাল দেয়।’

আরও পড়ুন: রামিসাকে ধর্ষণের কথা স্বীকার সোহেলের, হত্যার বিষয়ে দিলেন চাঞ্চল্যকর তথ্য

এ দাবিগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও মিথ্যা দাবি করে তাসনিম জারা বলেন, ‘আমি বিএনপি বা অন্য কোন দলের সাথে কখনো এমন কোনো আলোচনা করিনি। যারা এই মিথ্যা ছড়াচ্ছেন, তাঁদের কাছে প্রশ্ন করুন- কবে, কোথায়, কার সঙ্গে এই নেগোসিয়েশন’ হলো? কোনো নাম, তারিখ বা প্রমাণ দিতে পারবেন না। 

এমন কিছু কখনো ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘এই মিথ্যা ছড়ানোর উদ্দেশ্য হচ্ছে, নিজেদের সুবিধামতো একটি ন্যারেটিভ দাঁড় করানো। মিথ্যার রাজনীতি আর কত?’

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬