‘সরকার এখন এস আলম গ্রুপের, লুটেরা মাফিয়াদের সরকার হয়ে গেছে’

৩১ মে ২০২৬, ১০:৪৯ PM , আপডেট: ৩১ মে ২০২৬, ১০:৪৯ PM
এনসিপির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন

এনসিপির কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন © টিডিসি ফটো

এই সরকার আসলে বাংলাদেশের মানুষের সরকার নাই, এই সরকার জুলাই আহত শহিদদের সরকার নাই, এই সরকার এখন এস আলম গ্রুপের সরকার হয়ে গেছে। লুটেরা মাফিয়াদের সরকার হয়ে গিয়েছে।

রবিবার (৩১ মে) বিকেলে পৌর শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টের সেমিনার কক্ষে আয়োজিত লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক পার্টির নবগঠিত জেলা কমিটির ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারের সমালোচনা করে এমন কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট আরমান হোসাইন। 

তিনি বলেন, সরকারের কাছ থেকে যে প্রতিশ্রুতি পেয়েছিলাম তার ফলাফল এখন দেখছি, তারা কমপ্লিটলি (সম্পূর্ণভাবে) মুনাফেকি ধারণ করেছে। নিজেদেরকে মুনাফেক হিসেবে পরিচয় প্রদান করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব জুলাই সনদের যে পয়েন্টগুলো নিয়ে তিনি ঐক্যমত কমিশনে অ্যাগ্রিমেন্ট করেছিলেন, সেগুলো এখন জাতীয় সংসদে সরকারের দায়িত্বে এসে তারা পদে পদে অক্ষরে অক্ষরে লঙ্ঘন করছেন। জুলাই সনদ এবং গণভোটের রায়কে তারা ভঙ্গ করছেন। এটা স্পষ্ট মুনাফেকি ছাড়া আর কিছুই না। 

এনসিপি নেতা আরও বলেন, তারা যে কথা বলেছিলেন সুপ্রিম কোর্ট- সচিবালয় করবেন, তারা গুম ও মানবাধিকার অধ্যাদেশ ও গুম কমিশনকে শক্তিশালী করবেন, তারা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করবেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে স্বনির্ভর করবেন, তারা প্রতিটি জায়গায়, প্রতিটি সংস্কারের পদক্ষেপে মুনাফেকির পরিচয় দিচ্ছেন। এবং সংস্কারের পথকে বাঁধা দিয়ে ঠিক যে আওয়ামী সিস্টেম ছিল, এস আলম গ্রুপের মাফিয়া- লুটেরা চক্রকে তারা বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়ে আসছেন। 

অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা এনসিপির আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক ডা. মিনহাজুল আবেদীন, কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট ছেফায়েত উল্লাহসহ জেলা এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তির নেতৃবৃন্দ৷

ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী শিক্ষা বোর্ডে মাঝরাতে ২৭ শিক্ষককে ডেকে এসএসসির খাতা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আলিমে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9