জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ১ হাজার হাফেজকে কোরআন ও পাঞ্জাবি উপহার

৩১ মে ২০২৬, ০৭:০৮ PM
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে হাফেজদের কোরআন ও পাঞ্জাবি উপহার

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে হাফেজদের কোরআন ও পাঞ্জাবি উপহার © টিডিসি ফটো

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ভোলার চরফ্যাশনে এক হাজার হাফেজ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। এছাড়া জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দুই দিনব্যাপী কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (৩১ মে) উপজেলার দুলারহাট এলাকায় নিজ বাসভবনে আয়োজিত কর্মসূচির সমাপনী দিনে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ধর্মীয় শিক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন মাদ্রাসার এক হাজার হাফেজ শিক্ষার্থীর হাতে নতুন পাঞ্জাবি ও পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়। 

অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং ধর্মীয় শিক্ষার প্রসারে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের সুবিধাবঞ্চিত ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের কর্মময় জীবন থেকে দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। তার আত্মার মাগফিরাত কামনা করে আমরা দোয়া করেছি এবং কোরআন ও পাঞ্জাবি বিতরণের মাধ্যমে দ্বীনি শিক্ষার প্রসারে সামান্য অবদান রাখার চেষ্টা করেছি।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬