ঝিনাইদহে এনসিপির ২২ নেতাকর্মীর নামে ছাত্রদল নেতার মামলা, ৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

২৩ মে ২০২৬, ০৫:৩১ PM , আপডেট: ২৩ মে ২০২৬, ০৫:৩৫ PM
ঝিনাইদহ সদর থানা

ঝিনাইদহ সদর থানা © সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সফর ঘিরে উত্তেজনার পর এনসিপির ২২ নেতাকর্মীর নামে মামলা করেছে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ এনামুল কবির (৩৫)। এছাড়াও পিস্তলের বাট দিয়ে মারধর ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি। 

আজ শনিবার (২৩ মে) ঝিনাইদহ সদর থানায় মামলাটি করেন তিনি। এজাহারে হত্যাচেষ্টা, অস্ত্র প্রদর্শন, ছিনতাই, সম্পদ বিনষ্ট এবং প্রাণনাশের হুমকিসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। 

মামলায় আসামিরা হলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা, মেহেদী হাসান আশিক, সিয়াম উদ্দিন তুর্য, তানাঈম, আসিফ, অয়ন রহমান খান, তাইন, জয়নাল, আলমগীর, শাহরিয়ার অভীক, হৃদয় মাস্টার, লাবাবুর বাশার লাবু, সিহাব শাহ, নয়ন, সুলতান শাহ, হৃদয়, রুবায়েত হাসান তুর্য, শেখ সামি, রিফাত, হাকিম, কাইসার কাওছার, ইমরান। এছাড়াও অজ্ঞাতনামা হিসেবে ৫০-৬০ জনের কথা উল্লেখ করা হয়েছে। 

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ এনামুল কবির জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে দেখতে পান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। ওই বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মজিদকে নিয়ে মানহানিকর মন্তব্য করা হচ্ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এনামুল কবির ভদ্রভাবে এ ধরনের মন্তব্য না করার অনুরোধ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। প্রথমে আসামি মেহেদী হাসান আশিক তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর আসামি তানাইম ইট দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে আঘাত করলে কপালে গুরুতর হাড়ভাঙা জখম হয়। আসামি তাইন ও জয়নাল মাটিতে পড়ে থাকা অবস্থায় সারা শরীরে এলোপাতাড়ি মারধর করে।

এজহারে আরও উল্লেখ করা হয়, আহত এনামুলকে উদ্ধার করতে এগিয়ে আসা সঙ্গীদের দিকে আসামি মেহেদী হাসান আশিক কোমর থেকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেয় এবং একপর্যায়ে গুলি করতে উদ্যত হয়। এ সময় ছাত্রদল নেতা হৃদয় হোসেনকে বাঁচাতে এগিয়ে আসা ব্যক্তিকে আসামি অয়ন রহমান খান ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। মাথা সরিয়ে নেওয়ায় কোপটি বাম চোখের কোণে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়।আসামি সিয়াম উদ্দিন তুর্যও কোমর থেকে পিস্তল বের করে নয়ন হাওলাদারকে হত্যার হুমকি দেয় এবং পিস্তলের বাট দিয়ে মারধর করে। ঘটনার সময় আসামি লাবাবুর বাশার লাবু ছাত্রদল নেতা নয়ন হাওলাদারের কাছ থেকে নগদ ৫,০০০ টাকা ছিনিয়ে নেয় এবং একটি মোবাইল ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে, যার আর্থিক ক্ষতি প্রায় ১,৮০০ টাকা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানিয়েছেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এরআাগ গতকাল শুক্রবার (২২ মে) ঝিনাইদহ জেলা ডিসি কোর্ট এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করে এনসিপি। এঘটনায় ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন এনসিপি নেতা তারেক রেজা। 

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9