মামলা নিতেই হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

২২ মে ২০২৬, ০৭:১৫ PM , আপডেট: ২২ মে ২০২৬, ০৭:৩৭ PM
থানার সামনে অবস্থান নিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

থানার সামনে অবস্থান নিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

ঝিনাইদহে হামলার ঘটনার পর পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। বর্তমানে ঝিনাইদহ থানার সামনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছেন তিনি। 

এরআগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডতে এক পোস্টে তিনি লিখেছেন, বিচারের আশায় থানায় এসেছি, কিন্তু মামলা গ্রহণ করা হচ্ছে না।

পরে সন্ধ্যায় অপর এক পোস্টে তিনি লেখেন, সন্ধ্যা ৭:০০ থেকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান। মামলা নিতেই হবে। বিচার করতেই হবে।

এরআগে, আজ শুক্রবার (২২ মে)দুপুরে ঝিনাইদহে জেলা কালেক্টর মসজিদে জুমার নামাজের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল-যুবদলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠে। এঘটনায় ১৭ জন আহত হয়েছেন বেলে দাবি করা হয়েছে এনসিপির পক্ষ থেকে। 

৯০০ শিক্ষার্থীকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন সেই প্রধান শিক্ষক
  • ৩০ আগস্ট ২০২৬
এসএসসির অকৃতকার্যদের জন্য বিশেষ পলিসি করবে সরকার, উদ্যোক্তা…
  • ৩০ আগস্ট ২০২৬
মোংলা ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক-নার্স নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ৩০ আগস্ট ২০২৬
ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ…
  • ৩০ আগস্ট ২০২৬
জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির
  • ৩০ আগস্ট ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে কুপিয়ে জখম, জাসাস নেতাকে গ্রেপ্তারের…
  • ৩০ আগস্ট ২০২৬