বছর না পেরোতেই এনসিপি থেকে পদত্যাগ সাবেক ছাত্রদল নেতা সর্দার আমিরুলের

১৭ মে ২০২৬, ০৫:৫৭ PM
সর্দার আমিরুল ইসলাম সাগর

সর্দার আমিরুল ইসলাম সাগর © ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য সর্দার আমিরুল ইসলাম সাগর। গত বছরের জুনের শুরুতে তিনি এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন। এক বছর না পেরোতেই পদত্যাগ করলেন তিনি।

জানতে চাইলে আজ রবিবার (১৭ মে) বিকেলে সর্দার আমিরুল ইসলাম সাগর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বছর খানেক আগে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে যোগদান এনসিপি যোগদান করেছিলাম। কিন্তু পরবর্তীতে মনে হলো, প্রাথমিক লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে দলটি। এজন্য মাসখানেক আগে অব্যাহতি চেয়ে পদত্যাগ জমা দিয়েছিলাম। তখন আমাকে দল থেকে আরও ভাবতে অনুরোধ করেছিলেন। যাতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করি। তবে আমি আমার সিদ্ধান্তে অটল রয়েছি।

আমিরুল ইসলাম সাগর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন। ২০১৭ সালের আগস্টে তিনি ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বহিষ্কার হন। তবে ২০১৯ সালের ১৭ এপ্রিল প্রায় ২০ মাস পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে সংগঠনে ফিরিয়ে নেয় ছাত্রদল।

গত বছরের ১৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে ছুরিকাঘাতে নিহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য। সাম্যর আপন বড় ভাই হলেন সর্দার আমিরুল ইসলাম।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9