‘গওয়াংজু ডেমোক্রেসি ফোরাম’-এ স্পিকার হিসেবে অংশ নিচ্ছেন এনসিপি নেতা সিফাত

১৪ মে ২০২৬, ০৫:৩৯ PM
সালেহ উদ্দিন সিফাত

সালেহ উদ্দিন সিফাত © সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘গওয়াংজু ডেমোক্রেসি ফোরাম ২০২৬’-এ স্পিকার হিসেবে অংশ নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিস সিফাত। 

সম্মেলনটির আয়োজন করছে ‘মে ১৮ ফাউন্ডেশন’। সেখানে তিনি “তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান : একটি প্রজন্মগত জাগরণ” শীর্ষক বিষয়ে বক্তব্য দেবেন। এবারের সম্মেলনে নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, মেক্সিকো ও বাংলাদেশ থেকে মোট ছয়জন তরুণ অ্যাক্টিভিস্ট ও নেতা বক্তব্য দেবেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেরভেরিফায়েড আইডিতে এক পোস্টে সিফাত জানিয়েছেন, তার আলোচনায় উঠে আসবে কীভাবে বাংলাদেশের তরুণরা প্রচলিত রাজনৈতিক বিন্যাসের বাইরে গিয়ে একটি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরি করেছে এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গণঅভ্যুত্থান ও গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো নির্মাণে সংগঠিত হয়েছে। এছাড়া বক্তব্যে বিচার, প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম এবং দক্ষিণ এশিয়ায় রাষ্ট্রিক ও আঞ্চলিক ভিশন নিয়েও কথা বলবেন তিনি।

ফোরামে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি সেখানে যাচ্ছি শহীদ আবরার ফাহাদ, আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, সাইদুল ইসলাম শাহী, শ্রাবণ, ইকরাম এবং সীতাকুণ্ডের বাবু ভাইদের কথা বলতে। সবার কাছে দোয়াপ্রার্থী।

দক্ষিণ কোরিয়া সফরকালে সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়ও অংশ নেবেন সিফাত। ইতোমধ্যে ভিন্ন একটি আমন্ত্রণে কোরিয়ায় পৌঁছেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। সিউলে অনুষ্ঠিতব্য ডায়াস্পোরা অ্যালায়েন্সের মতবিনিময় সভায় তারা উভয়েই অংশ নেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘মে ১৮ ফাউন্ডেশন’ ১৯৮০ সালে দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা ভিক্টিম ও ভেটেরানদের একটি সংগঠন।

বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক সপ্তাহের ছুটিতে বিদেশে গিয়ে লাপাত্তা নোবিপ্রবির দুই কর্ম…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9