সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যায় না

১২ মে ২০২৬, ০৯:১৫ PM , আপডেট: ১২ মে ২০২৬, ০৯:১৮ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

‘সীমান্তে আবারও হত্যাকাণ্ড ঘটছে এবং নতুন করে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে বন্ধুত্বের কথা বলা যায় না। কাঁটাতারের বেড়া দিয়ে কখনো প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠে না। আমরা বিশ্বাস করি, একদিন সেই দেশের জনগণই এসব কাঁটাতার উপড়ে ফেলে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে।’

মঙ্গলবার (১২ মে) বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা, বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্যা, সেটা আদায় করার দায়িত্বও জনগণের। এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনায় ‘শাপলা গণহত্যা’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতের ঘটনার বিচার না হওয়ায় পরবর্তীতেও সহিংসতার পুনরাবৃত্তি ঘটেছে। তার অভিযোগ, সংশ্লিষ্ট ঘটনাগুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে অংশগ্রহণকারীদের ‘সন্ত্রাসী-জঙ্গি’ হিসেবে প্রচার করা হয়েছিল।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের। সরকার যদি ব্যর্থ হয় জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে। বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের।’ 

কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬