কোরবানির পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ মে ২০২৬, ০৭:৫৪ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাট, পশু পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ঠেকাতে সরকার হটলাইন নম্বর চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগে সাত দিন এবং পরে সাত দিন পুলিশ হেডকোয়ার্টার্সে একটি মনিটরিং সেল কার্যকর থাকবে। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী আনসার সদস্য মোতায়েন করা হবে।

তিনি বলেন, কোরবানির হাট, পশু পরিবহন কিংবা অন্য কোথাও চাঁদাবাজি ঠেকাতে একটি হটলাইন নম্বর চালু করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে চাঁদাবাজি বা অনিয়মের ঘটনা নজরদারিতে রাখা যায়। পাশাপাশি সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবেন। 

কোথাও চাঁদাবাজির ঘটনা নজরে এলে হটলাইনে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9