টঙ্গী পূর্ব থানা এনসিপি কমিটির আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

১২ মে ২০২৬, ০৬:৫৬ PM , আপডেট: ১২ মে ২০২৬, ০৭:০২ PM
আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন

আহ্বায়ক কামাল, সদস্য সচিব মঈন © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টঙ্গী পূর্ব থানার ২৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. কামাল হোসেনকে আহ্বায়ক এবং মো. মঈন আহাম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) রাতে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর শাখার অফিসিয়াল ফেসবুক পেজে মহানগর শাখার আহ্বায়ক হোসাইন আর মামুন ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনজন যুগ্ম আহ্বায়ক, একজন সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনজন যুগ্ম সদস্য সচিব, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক এবং ১২ জন সদস্য রাখা হয়েছে।

নবনিযুক্ত সদস্য সচিব মঈন আহাম্মেদ বলেন, দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে সংগঠনকে শক্তিশালী করা এবং দেশের কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে টঙ্গী পূর্ব থানায় জাতীয় নাগরিক পার্টির অবস্থান আরও সুদৃঢ় করা হবে।

অন্যদিকে আহ্বায়ক কামাল হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করা, নতুন নেতৃত্ব তৈরি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় আমরা কাজ করব।

দলীয় সূত্র জানায়, ঘোষিত আহ্বায়ক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9