হাওরে ধান নিয়ে বিপদে কৃষক, জরুরি রাষ্ট্রীয় হস্তক্ষেপসহ ৪ দাবি এনসিপির

২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ PM
এনসিপি

এনসিপি © সংগৃহীত

টানা বৃষ্টিতে হাওরাঞ্চলে বিশেষত নেত্রকোনা ও সুনামগঞ্জের কৃষকেরা ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। এ অবস্থায় রাষ্ট্রীয় হস্তক্ষেপসহ ৪ দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৯ এপ্রিল) দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কৃষি সম্পাদক   কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নেত্রকোনা ও সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরাঞ্চলে টানা বৃষ্টি, উজানের ঢল এবং আকস্মিক প্লাবনের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে। বহু এলাকায় কৃষকরা পানিবন্দি অবস্থায় তাদের পাকা ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। কোথাও কোথাও ধান কাটা শুরু হলেও তা স্বাভাবিক গতিতে এগোচ্ছে না। অনেক পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এতে বলা হয়, এনসিপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, বিদ্যমান শ্রমিক সংকট, আধুনিক কৃষিযন্ত্রের অপ্রতুলতা এবং ফসল রক্ষা বাঁধের দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফলে কৃষকের সারা বছরের পরিশ্রম ও একমাত্র ফসল আজ প্রকৃতির বিরূপতা এবং ব্যবস্থাপনার ঘাটতির দ্বৈত চাপে মারাত্মক হুমকির মুখে পড়েছে।

এতে আরও বলা হয়, হাওর অঞ্চলের কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। তাদের এই দুর্দিনে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বিলম্ব হলে তা জাতীয় খাদ্য ব্যবস্থা ও অর্থনীতির ওপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এনসিপি আশা করে, সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কৃষকের ফসল ও জীবন-জীবিকা রক্ষায় দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।

সরকারের প্রতি এনসিপির দাবিগুলো হলো: 

১. জরুরি ভিত্তিতে হাওরাঞ্চলে পর্যাপ্ত সংখ্যক কম্বাইন হারভেস্টার সরবরাহ এবং ধান কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিক নিশ্চিত করা।
২. ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং ন্যায্য ক্ষতিপূরণ প্রদান।
৩. ফসল রক্ষা বাঁধসমূহ দ্রুত মেরামত ও শক্তিশালীকরণ, পাশাপাশি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ।
৪. সরকারি ধান সংগ্রহ কার্যক্রম দ্রুত শুরু করে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬