মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহালই থাকছে

২৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ PM
মনিরা শারমিন

মনিরা শারমিন © সংগৃহীত

সংরক্ষিত নারী আসন নির্বাচনে জামায়াত-এনসিপি ১১-দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহালই থাকছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বাতিল করা হয়।
 
এর আগে সরকারি চাকরি ছেড়ে আসার তিন বছর পূর্ণ না হওয়ায় যাচাই-বাছাইয়ের দিন তার মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপর রবিবার (২৬ এপ্রিল) বিকেলে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি জানান, কমিশন থেকে সোমবার সকাল সাড়ে ১০টায় শুনানির জন্য সময় ধার্য করেছে। নির্বাচন কমিশন থেকে বিমাতাসুলভ ও পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে বলে মনিরা শারমিন অভিযোগ করেন।
 
জানা গেছে, সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র জোট থেকে একজনের মনোনয়নপত্র দাখিল করেছিল, সেটি গৃহীত হয়েছে। বিএনপি জোটের জমা দেয়া ৩৬টি মনোনয়নপত্রই গৃহীত হয়েছে। অন্যদিকে ১১-দলীয় ঐক্য জোটের ১৩টি মনোনয়নপত্র দাখিল করলেও দুটি বাতিল হয়েছে।
 
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ তারিখ ছিল রবিববার (২৬ এপ্রিল)। ২৭ এপ্রিল ও ২৮ এপ্রিল আপিল শুনানি হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৯ এপ্রিল।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage