অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এনসিপি’র

২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ PM
অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এনসিপি’র

অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এনসিপি’র © টিডিসি

রাজধানীতে অর্থনৈতিক সংস্কার নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে এনসিপির শিল্প ও বাণিজ্য সেলের উদ্যোগে ব্যবসা খাতের নেতৃবৃন্দ, উদ্যোক্তা এবং দলের শীর্ষ নেতারা এতে অংশ নেন। আলোচনার মূল বিষয় ছিল, ‘বিলম্ব ব্যয়বহুল: কেন তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কার অনিবার্য।’

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। শুরুতে স্বাগত বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। পরে আলোচ্য বিষয়ের ওপর একটি কনসেপ্ট নোট উপস্থাপন করেন আবদুল্লাহ আল ফয়সল।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন ব্যবসায়ী সমাজের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বলেন, তাদের মতামত এনসিপির অর্থনৈতিক নীতি প্রণয়নে সহায়ক হবে। 

বক্তারা ব্যাংক খাতে অনিয়ম, ঋণখেলাপি সমস্যা এবং বাংলাদেশ ব্যাংক-এর কার্যক্রম নিয়ে সমালোচনা করেন। একই সঙ্গে রাজস্ব ব্যবস্থার পুরনো কাঠামোয় ফিরে যাওয়ার প্রবণতাও প্রশ্নবিদ্ধ করা হয়। তারা অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুত ও কার্যকর সংস্কারের ওপর জোর দেন।

সভায় অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কারিগরিতে বদলির ক্ষেত্রে নম্বর বন্টন, স্কুল-কলেজের ক্ষেত্রে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে চিন্তার প্রতিযোগিতা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি ভিপি হওয়া মানে তুই ভিপি, তোরা ভিপি’— নিষিদ্ধ ছাত্রলীগ …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ন্যাশনাল ডক্টরস ফোরামের ‘সীরাহ কনফারেন্স’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৬ সেপ্টেম্বর …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9