রাতের আঁধারে কৃষিজমির মাটি কাটা: এক্সক্যাভেটর জব্দ

আটক করা এক্সক্যাভেটর

আটক করা এক্সক্যাভেটর © সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির মাটি লুটেরাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গভীর রাতে উপজেলার পাঠানিপুল-সংলগ্ন আরবিসি ইটভাটা এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটার একটি এক্সক্যাভেটর (ভেকু) জব্দ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে গেলেও জব্দ করা সরঞ্জাম বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-সংলগ্ন পাঠানিপুলের তেমুহনী মৌজার আরবিসি ইটভাটার পার্শ্ববর্তী কৃষিজমি থেকে এক্সক্যাভেটরটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে পুলিশ। তারই প্রেক্ষিতে, চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক্সক্যাভেটরটি জব্দ করেন। অভিযানের পূর্বে পুলিশের উপস্থিতির টের পেয়ে মাটি কাটার সঙ্গে সম্পৃক্তরা এক্সক্যাভেটরটি রেখে সটকে পড়েন। পরে পুলিশ অন্য একটি গাড়ির সাহায্যে এক্সক্যাভেটরটি জব্দ করে থানায় নিয়ে আসেন। এর আগেও অভিযান চালিয়ে দুটি এক্সক্যাভেটর জব্দ করা হয়।

আরও জানা যায়, স্থানীয় হাসান, সেলিম ও ইসমাঈল নামে তিন ব্যক্তি এই মাটি কাটার সঙ্গে জড়িত। তারা কৃষিজমি থেকে রাতের আঁধারে মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছিলেন বলে জানা গেছে।

সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. আরমান হোসেন বলেন, এতদিন পর্যন্ত আমরা বিকলের অভিযান দেখেছি। কিন্তু এখন প্রকৃত অভিযান দেখছি। প্রতিটি অভিযানে এভাবেই এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক জব্দ করা হলে মাটিখেকোদের দৌরাত্ম্য কমার পাশাপাশি কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে। পুলিশের মতো উপজেলা প্রশাসনও একইভাবে নিয়মিত অভিযান পরিচালনা করে এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক বিকল না করে জব্দ করলে মাটি কাটা অচীরেই বন্ধ হবে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, কৃষিজমি আমাদের দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। কিছু অসাধু চক্র কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছে। যার ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং চাষাবাদের উপযোগিতা কমে যাচ্ছে। এ ছাড়াও পরিবেশ ও কৃষি উভয় ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। কয়েক ধাপে অভিযান চালিয়ে এখন পর্যন্ত আমরা সর্বমোট তিনটি এক্সক্যাভেটর জব্দ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬