সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা গণতন্ত্রের জন্য অশনিসংকেত: জেডিপি

২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ PM
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) লোগো

জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) লোগো © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের মারধর ও হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটি বলেছে, এই হামলা শুধু সাংবাদিকদের ওপর আঘাত নয়, বরং দেশ ও গণতন্ত্রের জন্য এক গুরুতর অশনিসংকেত।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দলটির আহ্বায়ক নাঈম আহমাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। 

এতে বলা হয়, সাংবাদিকদের ওপর এই হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন নয়, বরং গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকি। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা তথ্য, উস্কানি ও অপপ্রচারের কারণে বিভাজনমূলক রাজনীতি আবারও সক্রিয় হয়ে উঠেছে, যার প্রতিক্রিয়া এখন রাজপথে দেখা যাচ্ছে। বিভিন্ন স্থানে শিবির ও ছাত্রদলের আইনশৃঙ্খলা পরিপন্থী তৎপরতার কথাও উল্লেখ করা হয়।

গত বৃহস্পতিবার রাতে ডাকসু নেতাদের ওপর ছাত্রদলের হামলার ঘটনাও নিন্দনীয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে অতীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর পুনরুত্থানের ঝুঁকি তৈরি হতে পারে। সাংবাদিকদের ওপর হামলা গণতন্ত্রের কণ্ঠরোধের শামিল। অবিলম্বে সব ধরনের উস্কানিমূলক তৎপরতা বন্ধ করা, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

ট্যাগ: জেডিপি
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9