বিশ্ববিদ্যালয়গুলোতে আবার রাজনৈতিক ক্ষমতার দাপট ফিরে আসছে: নাহিদ

২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৬ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৩ PM
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতেও আবার রাজনৈতিক ক্ষমতার দাপট ফিরে আসছে। ফলে নতুন বা পুরনো কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ আবার সংগঠিত হবে এবং এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হবে, এর প্রমাণ আমরা ইতোমধ্যে পাচ্ছি।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার'স ইন্সটিটিউটে এনসিপিতে বিভিন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নাগরিকদেট যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সংবিধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের অধ্যাদেশ, যেগুলোর মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য দূর করার আশা করেছিলাম—সেগুলো সরকার বাতিল করছে। আমরা দেখছি, বিভিন্নভাবে পুরনো শক্তিগুলোর জন্য আবার সুযোগ তৈরি করা হচ্ছে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় আমরা জনগণকে কমিটমেন্ট দিয়েছিলাম যে, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়—এটি দেশ পরিবর্তনের নির্বাচন, রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ এই নির্বাচনে সাধারণ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নির্বাচনের পর সরকার গঠনের পরে নির্বাচিত সরকার সেটা অস্বীকার করছে। এই নির্বাচনকে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী যে লিগ্যাসি, সেখান থেকে বিচ্ছিন্ন করে এটিকে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬