ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস-দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে: আসিফ মাহমুদ

২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৩ PM
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ।

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ। © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্যাম্পাসগুলোতে আবারও সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। আমাদের লড়াই শেষ হয়নি—বরং আরও দীর্ঘ হয়েছে। মেধা ও যোগ্যতার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’স ইনস্টিটিউটে এক যোগদান সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে যে আদর্শ নিয়ে বিএনপি গড়ে উঠেছিল, বর্তমানে আমরা সেই আদর্শের প্রতিফলন দেখতে পাচ্ছি না। বরং তাদের অবস্থানের সঙ্গে ক্ষমতাসীনদের পার্থক্য খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। যারা প্রকৃত জাতীয়তাবাদী রাজনীতি করতে চান এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে কাজ করতে চান, তারা এখন এনসিপিতে যুক্ত হচ্ছেন। আমরা সেই আদর্শ ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাচ্ছি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতীয় নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। জনগণের সমর্থনকে ভোটে রূপান্তর করে ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন—সব পর্যায়ে নতুন বাংলাদেশের চিত্র তুলে ধরতে চাই। জনগণের সমর্থন নিয়ে আমরা সামনে আরও ভালো ফলাফল অর্জন করতে চাই এবং দেশের মানুষের মুক্তির জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬