নিজেকে নিয়ে সত্য-মিথ্যা মিশিয়ে সংবাদে বিরক্ত মারদিয়া মমতাজ

১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ AM
মারদিয়া মমতাজ

মারদিয়া মমতাজ © ফেসবুক থেকে নেওয়া

নিজেকে নিয়ে সত্য-মিথ্যা মিশিয়ে সংবাদ প্রচারে বিরক্তি প্রকাশ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজ। শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার বিষয়ে কোনো দলীয় সিদ্ধান্ত সম্পর্কে তিনি এখনো অবগত নন। তবে কিছু গণমাধ্যম ও অত্যুৎসাহী ব্যক্তি সত্য-মিথ্যা মিশিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ‘রিচ’ বাড়ানোর চেষ্টা করছেন।

পোস্টে মারদিয়া মমতাজ লেখেন, ‘আমার ব্যাপারে কোনো দলীয় সিদ্ধান্ত আমি এখনো জানি না। মিডিয়া অথবা অত্যুৎসাহী কেউ সত্য-মিথ্যা মিলায়ে যা তা নিউজ বা পোস্ট করছেন। উদ্দেশ্য হলো রিচ কামাই করা।’ তিনি অনুরোধ জানিয়ে বলেন, এ ধরনের তথ্য যেন তাকে না পাঠানো হয়।

তিনি আরও বলেন, ‘দিনে একশ-দুইশ এইসব মেসেজ এন্টারটেইন করা আমার কাজ না। আমি বিরক্ত হচ্ছি। আমি বেকার না যে এইসব বানোয়াট কথা আবার বসে বসে পরিষ্কার করব।’ ইনবক্সে এ ধরনের আলাপে অংশ নেবেন না বলেও জানান তিনি।

মারদিয়া মমতাজ আরও বলেন, ‘একটা মানুষ কষ্ট পাচ্ছে, এইটা বোঝার মতো অন্তর যাদের নাই, তাদের তো আমি বন্ধু ভাবতে পারি না।’

জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে বৈঠক, ৩০ কর্মসূচিতে যোগ দিয়েছেন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপের ভর্তি আবেদন শুরু কাল, ৩ ক্যাটাগরির শিক…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভুল রাজনীতির খেলা থেকে সরে আসুন: সরকারকে বিরোধীদলীয় নেতা
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ের পুকুর থেকে ধরা ১০ মণ পিরানহা মাছ বিক্রির সময় জব্দ
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মেরী স্টোপস, আবেদন ১৭ অক্টোবর প…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুড়িয়ে দেওয়ায় জড়িতদের গ্রেপ্ত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬