স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময়

২১ মার্চ ২০২৬, ০৮:২৯ PM , আপডেট: ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © টিডিসি ফটো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুখের নেতৃত্বে চকরিয়া-পেকুয়া জামায়াতের একটি প্রতিনিধিদল।

শনিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে তাঁকে ফুলের তোড়া দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। এ সময় মন্ত্রীও উপস্থিত নেতৃবৃন্দের শুভেচ্ছার জবাব দেন এবং সবার সার্বিক কল্যাণ কামনা করেন।

পরে প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় দেশের চলমান পরিস্থিতি, আইন-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনা পর্বে উভয় পক্ষ সৌহার্দপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সাবেক উপজেলা আমীর মাওলানা সাবের আহমদ, খুটাখালী ইউনিয়ন পরিষদের মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের সালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, পেকুয়া উপজেলা নায়েবে আমীর জে.এম. শাহাবুদ্দীন, মাওলানা সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে ভবিষ্যতেও এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬