এনসিপির ট্যাক্স ল'ইয়ার্স অ্যালায়েন্সের কমিটি গঠন

০৯ মার্চ ২০২৬, ০৪:৪৫ PM , আপডেট: ০৯ মার্চ ২০২৬, ০৫:২৪ PM
আহ্বায়ক মো. ছেফায়েত উল্যাকে এবং সদস্যসচিব মো. লুতফুল কবীর

আহ্বায়ক মো. ছেফায়েত উল্যাকে এবং সদস্যসচিব মো. লুতফুল কবীর © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ট্যাক্স আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ট্যাক্স ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এনটিএলএ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ মার্চ) এই কমিটি গঠন করা হয়।

এনসিপির আইনজীবী সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) আহ্বায়ক এসএম আজমল হোসেনের অনুমোদনক্রমে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. ছেফায়েত উল্যাকে আহ্বায়ক এবং মো. লুতফুল কবীরকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু মুসলিম বিন হাইকে, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, তানভীর কায়সার ও মোহাম্মদ আমিরুল ইসলামকে রাখা হয়েছে। 

এছাড়া কমিটির বাকিরা হলেন, যুগ্ম সদস্যসচিব নাজিম উদ্দিন মাহমুদ ও মেসবাহ উদ্দিন আহমেদ খান, মুখ্য সংগঠক মো. কোহিনুর ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক আলিউল আজিম ও রবিউজ্জল হোসেন। সদস্য হিসেবে রয়েছেন, শেখ আখতার মাহমুদ, মো. সুজাউদ্দিন, আব্দুল হক হাওলাদার এবং শেখ নাজমুল হক।

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬