বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫২ PM
আবিদুর রহমান সোহেল

আবিদুর রহমান সোহেল © সংগৃহীত

বগুড়া-৬ সদর আসনের আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহরের জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শহর জামায়াতের আমির এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসনে বিজয়ী হন। সেই নির্বাচনে জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। তারেক রহমান আসনটি ছেড়ে দেয়ায় নির্বাচন কমিশন নতুন উপ-নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। তফশিল অনুযায়ী, এই আসনে ভোটগ্রহণ হবে আগামী ৯ এপ্রিল।

বগুড়া জেলা বিএনপি এই উপ-নির্বাচনের জন্য রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে। ভোটার সংখ্যা মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। এছাড়া পোস্টাল ভোটার ৩ হাজার ৭৩৪ জন রয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9