গণভোটের ফলে বড় সংশোধনী, নতুন করে ইসির গেজেট প্রকাশ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৯ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৩ PM
ইসির লোগো

ইসির লোগো © টিডিসি সম্পাদিত

গত ১২ জুলাই অনুষ্ঠিত গণভোটের ফলে বড় সংশোধনী এনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রায় ১১ লাখ ভোট কমিয়ে এই গেজেট প্রকাশ করা হয়েছে। তবে গেজেটে এই সংশোধনীর সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। 

গেজেটে বলা হয়, প্রথম গেজেটের হিসেব অনুযায়ী ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ছিল ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন, ‘না’ ভোটের সংখ্যা ছিল ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন। ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩ জন। এর মধ্যে বাতিল হয়েছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭ জন। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটার সংখ্যা দাঁড়ায় ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ জন। 

সংশোধিত গেজেটের হিসেব অনুযায়ী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০ জন, ‘না’ ভোটের সংখ্যা দাঁড়াবে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১ জন। ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬ জন। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১ জন। 

সংশোধিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আগের তুলনায় ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি ‘হ্যাঁ’ ভোট কমেছে। অন্যদিকে ‘না’ ভোটের সংখ্যা কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। তবে মজার বিষয় হলো, বৈধ ভোট কমলেও বাতিল করা ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বেড়েছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমেছে। 

ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সম…
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
কনস্টেবল নিয়োগে দালাল ধরিয়ে দিলেই পুরস্কার দেবে পুলিশ
  • ১০ নভেম্বর ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ— ট্রাম্পের ঘোষণার পর তেলের দামে বড় প…
  • ১০ নভেম্বর ২০২৬
‘মেসি ছাড়াও আর্জেন্টিনা ভয়ংকর’, বলছেন উরুগুয়ের তারকা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950