মুক্তিযোদ্ধাদের ভোটে বিএনপির বিজয় উদযাপন– এমপি সেলিমুজ্জামান মোল্লা

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪ PM
‘মুক্তিযোদ্ধাদের ভোটে বিএনপির বিজয় উদযাপন’

‘মুক্তিযোদ্ধাদের ভোটে বিএনপির বিজয় উদযাপন’ © টিডিসি ফটো

গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লা মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষে দুটি দল রয়েছে— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ আওয়ামী লীগ।

আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারলেও গোপালগঞ্জের মানুষ কখনো স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে পারে না। মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবার জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের এমপি ডাঃ কে. এম বাবর এবং জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মো. ফিরোজ খান।

সেলিমুজ্জামান মোল্লা আরও বলেন, আজ দেশে নতুন করে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে। বাংলাদেশকে এই চক্রান্ত থেকে রক্ষা করতে মুক্তিযোদ্ধাদের সাহায্য অপরিহার্য। ১৯৭১ সালে অস্ত্র হাতে জীবন বিসর্জন দিয়ে আপনি আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। আজও আপনারা সেই সাহসিকতা দেখিয়ে একটি আধুনিক ও স্বনির্ভর দেশ গড়তে সহায়তা করবেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬