পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত জামায়াত আমিরের

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ PM
কবর জিয়ারত করেছেন ডা. শফিকুর রহমান

কবর জিয়ারত করেছেন ডা. শফিকুর রহমান © সংগৃহীত

রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেছেন ডা. শফিকুর রহমান।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নেতাকর্মীদের নিয়ে বনানী সামরিক কবরস্থানে প্রবেশ করেন।

এ সময় দলের অন্যান্য নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে শহীদ সেনা সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এর আগে সকালে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়েছিল। ২০২৪ সালের পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬