ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপি অন্যায়কে প্রশ্রয় দিলে সারা দেশে অরাজকতা তৈরি হবে

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৩ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ PM
এমপি রুমিন ফারহানা

এমপি রুমিন ফারহানা © সংগৃহীত ও সম্পাদিত

অন্যায় ও বিশৃঙ্খল আচরণকে প্রশ্রয় দেওয়া হলে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, বিএনপি যদি সাম্প্রতিক ঘটনাগুলোকে বিচ্ছিন্ন মনে করে এবং এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়, তা দলের জন্য শুভ হবে না।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা এসব কথা বলেন। এর আগে শুক্রবার রাতে সরাইল উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তিনি।

রুমিন ফারহানা বলেন, যদি অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে গতকাল (শুক্রবার) যেভাবে নেতাকর্মীরা বিশৃঙ্খলা আচরণ করেছে, তা অন্য জায়গায়ও শুরু হবে। এভাবে চলতে থাকলে পুরো বাংলাদেশে অরাজকতা তৈরি হতে পারে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে রুমিন ফারহানা বলেন, আমাদের দুর্ভাগ্য আমরা সবকিছুতেই রাজনীতি করি। যখন যে সরকার ক্ষমতায় আসে, তারা তাদের মতো করে ইতিহাস রচনা করে। ফলে ইতিহাসে আমরা হই দেবতা, নয়তো ইবলিশ- এই দুইয়ের মধ্যে সাধারণ মানুষকে খুঁজে পাই না।

তিনি আরও বলেন, সরকার এসেছে, সরকার গেছে কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কোথাও সঠিকভাবে লেখা হয়নি। এটা জাতি হিসেবে দুঃখজনক ও লজ্জাজনক।

ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অলি আহাদের মেয়ে পরিচয় দিয়ে রুমিন ফারহানা বলেন, পাঠ্যসূচির বইগুলোতে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস প্রতিফলিত হয়নি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মাদ ছড়ার সভাপতিত্বে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম, উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূঁইয়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আশুগঞ্জের মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, নাসির মুন্সি প্রমুখ।

আলোচনা সভায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬