‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: শহীদ উদ্দীন এ্যানি

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ AM
শহীদ মিনারে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

শহীদ মিনারে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সংসদ নির্বাচন শেষ হয়েছে এবং সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। হ্যাঁ-না ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। তাই পার্লামেন্টে বিলটি স্বাভাবিকভাবে রেইজ হবে এবং ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে, এজন্য আলাদা শপথ নেওয়ার প্রয়োজন নেই। তিনি এ বিষয়ে বলেন, এটাই জুলাই সনদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালেও লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ্যানি এসব মন্তব্য করেন।

মন্ত্রী আরও বলেন, যারা মব করছেন, তাদের উচিত এখান থেকে সরে আসা। মব একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে এবং এটি বাংলাদেশ গঠনে বাধা সৃষ্টি করতে পারে। তাই সবাইকে মব কালচার থেকে বিরত থেকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে।

এ্যানি বলেন, সরকার ও দেশকে সহযোগিতা করার উদ্দেশ্যেই কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করার চেষ্টা করেন, তার দায়-দায়িত্ব তাদের উপরই বর্তাবে। তিনি আরও বলেন, যেখানে ‘না’ ভোট এসেছে, সেখানে সেই অনুযায়ী পার্লামেন্টে রেইজ ও আলোচনা হবে। নোট অব ডিসেন্ট দেওয়া বিষয়গুলোও নির্ধারিত নিয়মে কার্যকর হবে। আইনবিদরা বিষয়গুলো সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং সবাইকে তা জানা প্রয়োজন।

মন্ত্রী আরও যোগ করেন, সরকারের সহযোগিতা কীভাবে করা যাবে এবং দেশকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে নেওয়া যায়, সেই বিষয়ে মনোযোগী হওয়া উচিত। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সব ইস্যুতে বিরোধীতা না করে দেশ গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9