মেঘমল্লার শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ঢাবি ছাত্র ইউনিয়ন সম্পাদক

২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫২ PM , আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ PM
মেঘমল্লার বসু

মেঘমল্লার বসু © ফাইল ছবি

একসঙ্গে একাধিক ঘুমের ট্যাবলেট খেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি ও নতুন রাজনৈতিক প্ল্যাটফর্‌ম নেটওয়ার্ক ফর পিপলসের (এনপিএ) অন্যতম উদ্যোক্তা মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিকেলে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

এদিকে, শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈন আহমেদ মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা জানিয়েছেন। আজ সন্ধ্যা ৭টার পর ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন, আমার সভাপতি মেঘমল্লার বসু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। অনেক মানুষ নানা মাধ্যমে তার খবর জানতে চেয়েছেন। সাংবাদিকরাও কল দিয়ে কী হয়েছে, কীভাবে হয়েছে ইত্যাদি জানতে চাচ্ছেন। কিন্তু আপনারা একটু সময় দেন আমাদের।

তিনি লেখেন, অনেকদিন ধরেই উনি শ্বাসকষ্টে ভুগছেন, ডাকসু নির্বাচনের সময়ে ওনাকে একটা ক্রিটিক্যাল সার্জারির ভিতর দিয়ে যেতে হয়েছে, এসবের কারণে ওনার শারীরিক অবস্থা আগে থেকেই বেশ নাজুক।

‘‘এই মুহূর্তে তিনি যথাযথ চিকিৎসার আওতাধীন রয়েছেন এবং রিকভার করছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। আপনাদেরকে আমরা আপডেটেড রাখবো। সবার কাছে অনুরোধ, মেঘদা’র জন্য প্রার্থনা করবেন।’’

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘুমের ২০টি ট্যাবলেট একসঙ্গে খেয়ে নেন মেঘমল্লার বসু। পরে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মিনিস্টার হাই-টেক পার্ক নিয়োগ দেবে ৩০ শোরুম ম্যানেজার, আবেদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঘাটে পড়ে ছিল দুই জোড়া স্যান্ডেল, পুকুরে মিলল দুই শিশুর মরদেহ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now