ময়মনসিংহে বিএনপি নেতার মাথা ন্যাড়া করলেন কৃষক দলের নেতা

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ PM , আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯ PM
ভুক্তভোগী (মাঝখানে) উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদার

ভুক্তভোগী (মাঝখানে) উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদার © সংগৃহীত

ময়মনসিংহ-৩ গৌরীপুর  আসনের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের পক্ষে কাজ করায় এক বিএনপির নেতাকে মারধর করে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী উপজেলা বিএনপির সদস্য আবদুল মান্নান তালুকদার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গৌরীপুর থানায় মামলাটি করা হয়।

ভুক্তভোগী  আবদুল মান্নান বলেন, ‘বুধবার দুপুরে গৌরীপুর থেকে অটোরিকশায় ময়মনসিংহ যাচ্ছিলাম। এ সময় গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় কৃষক দল নেতা কাজীয়েল হাজাত শাহী মুন্সী আমাকে দেখতে পেয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে আমাকে নামিয়ে কিল-ঘুষি মেরে একটি সেলুনে নিয়ে যায়। সেখানে আমাকে লাঞ্ছিত করে মাথা ন্যাড়া করে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করে হামলা-মামলার শিকার হয়েছি। বারবার জেল খেটেছি, কিন্তু এমনভাবে নির্যাতনের শিকার হইনি। আমার শুধু অপরাধ আমি ঘোড়া প্রতীকের নির্বাচন করেছিলাম।’

অভিযোগ অস্বীকার করে কাজীয়েল হাজাত মুন্সী শাহী বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। বিএনপির সুনাম নষ্ট করতেই একটি মহলটি আগে থেকেও মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে আমাদের ইমেজ ক্ষুণ্ন করতে চেয়েছিল। এটাও তার অংশ।’

ময়মনসিংহ-৩ আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ফ্যাসিস্ট সরকারের আমলে কারাবরণকারী ও অসংখ্য মামলার আসামি। ওনার মতো ত্যাগী নেতাকে লাঞ্ছিত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান বলেন, ‘ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান চলছে।’

‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9