ঝাড়ু হাতে সড়ক পরিষ্কারে নামলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ AM
ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করছেন ডা. শফিকুর রহমান

ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করছেন ডা. শফিকুর রহমান © সংগৃহীত

ফজরের নামাজ শেষ করে ভোরবেলাই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তা পরিষ্কারের কাজে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের মনিপুর এলাকায় (মনিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদের সামনে) এই পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন তিনি। 

এদিন ডা. শফিকুর রহমানকে নিজে ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করতে দেখা গেছে। সঙ্গে থাকা নেতাকর্মীরা পলিথিন ব্যাগে সেগুলো তুলে নিচ্ছেন। এই কাজে প্রায় ১৫-২০ মিনিট সময় ব্যয় করেন তিনি। জামায়াত আমিরের সঙ্গে ঝাড়ু হাতে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনকেও দেখা গেছে।

কর্মসূচি শেষে জামায়াত আমির সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশ পরিষ্কার হয়ে যাবে।

তিনি আরও বলেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না। আমিও হতে পারতাম না বিরোধী দলীয় প্রধান। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬