‘বিএনপিতে কি ফিরবেন’ প্রশ্নের উত্তরে যা বললেন রুমিন ফারহানা

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ PM
রুমিন ফারহানা

রুমিন ফারহানা © সংগৃহীত

সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ শেষে তিনি এ কথা বলেন। অবশ্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি রুমিন ফারহানা।

তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করা আমার জন্য খুবই কঠিন ছিল। এবারের সংসদে আমার অবস্থান থাকবে দেশ ও সাধারণ মানুষের পক্ষে। বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় অত্যন্ত অবহেলিত, পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের ভাগ্য ও জীবনমান উন্নয়নে সর্বাত্মকভাবে কাজ করব।

বিএনপিতে ফেরার প্রশ্নে রুমিন ফারহানা বলেন, নির্বাচনের পর বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। এই মূহূর্তে বিএনপিতে ফেরার সম্ভাবনা নেই।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমি বিএনপির মেয়ে বলে কিছু নেই। আপনারা কেন যে সব কিছু আবেগকে গুলিয়ে ফেলতে পছন্দ করেন। আমি একটা দলের সমর্থক ছিলাম এবং দেশ ও মানুষের পক্ষে সেই দলের হয়ে কথা বলেছি, তারপরে আমাদের মধ্যে মতের মিল হয়নি, আমি সরে গেছি।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬