সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১ PM
সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে যাচ্ছেন রুমিন ফারহানা

সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে যাচ্ছেন রুমিন ফারহানা © সংগৃহীত

বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সদস্যরা। এসময় তাদের সাথে শপথ নিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্যরা। এছাড়া, দেরিতে আসায় বিএনপি দলীয় সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে না পেরে জামায়াতের সাথে শপথ নিয়েছেন ঢাকা-৬ আসনে নির্বাচিত এমপি ইশরাক হোসেন। 

এমপি হিসেবে শপথ নেওয়ার পরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয় ধাপে শপথ নেন জামায়াতের নেতারা। তবে, দ্বিতীয় শপথের আগে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা ও বিএনপির ইশরাক হোসেনকে সভাকক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

এর আগে, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ বেলা পৌনে ১১টায় শপথ নিয়েছেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬