ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালামকে স্বাস্থ্যমন্ত্রী দেখতে চান ঠাকুরগাঁওবাসী

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ PM
নির্বাচিত হওয়ার পর ডা. আব্দুস সালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা

নির্বাচিত হওয়ার পর ডা. আব্দুস সালামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা © টিডিসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। দীর্ঘ দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে দলটি। মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন, এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর গঠন করা হবে মন্ত্রিপরিষদ।

‎দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নতুন মন্ত্রিসভা হবে নবীন-প্রবীণের মিশেলে। জনপ্রিয়তা, অতীতে দলের প্রতি যাদের ত্যাগ, যোগ্যতা ও ক্লিন ইমেজ রয়েছে, তারাই মন্ত্রিপরিষদে জায়গা পাবেন। ঠাকুরগাঁও-২ আসনে (হরিপুর-বালিয়াডাঙ্গী) বিজয়ী বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ও জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত রাজনীতিবিদ ডা. আব্দুস সালাম। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১-দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের থেকে ৫ হাজার ৩১০ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ২১ হাজার ১৭। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।
‎
‎উত্তরের জনপদ ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর-বালিয়াডাঙ্গী বিগত সময়ে বঞ্চিত ও বৈষম্যের শিকার হয়েছে। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও শিল্প খাত—কোথাও উন্নয়নের ছোঁয়া নেই। চিকিৎসা ব্যবস্থার ভঙ্গুর দশা; ঠাকুরগাঁওয়ে নেই কোনো মেডিকেল কলেজ, নেই আধুনিক হাসপাতাল। হরিপুর-বালিয়াডাঙ্গীর মানুষ বলছেন, এবার সুযোগ এসেছে। ঠাকুরগাঁও-২ আসনের (হরিপুর-বালিয়াডাঙ্গী) নবনির্বাচিত সংসদ সদস্য ড্যাবের সাবেক মহাসচিব ও জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত রাজনীতিবিদ ডা. আব্দুস সালামকে নিয়ে আশা দেখছেন এই জনপদের মানুষ। এবার তাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চান ঠাকুরগাঁওবাসী। ইতোমধ্যে নানাভাবে ডা. আব্দুস সালামের পক্ষে আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে মন্ত্রী করার জোর দাবি তুলছেন স্থানীয় রাজনৈতিক নেতাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬