গণঅধিকারে ফিরছেন না রাশেদ খাঁন

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ PM
রাশেদ খাঁন

রাশেদ খাঁন © সংগৃহীত

দীর্ঘদিন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে বিএনপিতে যোগ দেন রাশেদ খাঁন। ঝিনাইদহ- ৪ (কালীগঞ্জ সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

নির্বাচনের আগে মাঠপর্যায়ের প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করতে না পারায় নির্বাচনে জয়লাভ করতে পারেননি। ভোটপ্রাপ্তির দিক থেকে তিনি হয়েছেন তৃতীয়। ফলে নির্বাচিত না হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে- রাশেদ খান কি বিএনপিতেই থাকবেন? নাকি ফিরবেন গণঅধিকার পরিষদে?

বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খাঁন নিজেই। নির্বাচনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, আমি বিএনপির সঙ্গে রাজনীতি চালিয়ে যেতে চাই। এটিই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এসময় তিনি দাবি করেন, গণঅধিকার পরিষদের বর্তমান নেতৃত্বের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক সুপ্রতিষ্ঠিত রয়েছে।

রাশেদ খাঁন মনে করেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের রাজনৈতিক উদ্দেশ্য অনেকাংশে মিলিত। তাই বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় এখন দলের সঙ্গে যুক্ত থেকে রাজনীতি চালিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য।

তিনি জানান, নির্বাচনের আগে গণঅধিকার পরিষদ ও বিএনপি যৌথভাবে আসন বণ্টন এবং সমঝোতার ভিত্তিতে অংশ নিয়েছিল। গণঅধিকার পরিষদে থাকাকালীন সময়ে ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার পক্ষে কাজ করেছেন তিনি।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬