ময়মনসিংহে গণসংহতি আন্দোলনের আহ্বায়কের পদত্যাগের ঘোষণা

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪২ PM
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান

সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ময়মনসিংহে গণসংহতি আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দলটির সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের এক সংবাদ সম্মেলনে পরাজিত এ সংসদ প্রার্থী জানান, তিনি স্বাধীনভাবে নতুনভাবে রাজনীতি করতে চান।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী মোস্তাফিজুর রহমান মাত্র ৪৬৭ ভোট পেয়ে জামানত হারিয়েছেন এই নির্বাচনে। দল ছাড়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, দল থেকে বেড়িয়ে স্বাধীনভাবে মানুষের সঙ্গে মিলেমিশে নতুনভাবে রাজনীতি করতে চান। ইতিমধ্যেই তার পদত্যাগ পত্রের চিঠি দলীয়, কার্যালয়ে পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

২০১৬ সাল থেকে মোস্তাফিজুর রহমান গণসংহতি আন্দোলনের রাজনীতির সঙ্গে যুক্ত হন পরে ২০২১ সাল থেকে ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬