বিএনপি সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন জোটের ৩ এমপি, কে কোন মন্ত্রণালয়ে

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৬ AM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ AM
জোনায়েদ সাকি ও নুরুল হক নূর এবং আন্দালিব রহমান পার্থ

জোনায়েদ সাকি ও নুরুল হক নূর এবং আন্দালিব রহমান পার্থ © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নবীন নেতাদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ সরকারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচিত এমপিদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ ও জোটসঙ্গীদেরও অন্তর্ভুক্ত করার ভাবনা চলছে।

বিএনপি সরকারের এই মন্ত্রিসভায় বিগত স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে আন্দোলন শরিকদের মধ্যে থেকেও স্থান পাচ্ছেন জোটসঙ্গীদের তিনজন নির্বাচিত সংসদ সদস্য। 

তাদের মধ্যে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রেলপথ মন্ত্রণালয়, গণসংসহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন।  

জানা যায়, বাংলাদেশে বর্তমানে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। আলোচনায় থাকা এসব নেতাদের মধ্যে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে বিএনপিতে আলোচনা রয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর একই স্থানে বিকেল ৪টায় নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঐতিহাসিক এই শপথ অনুষ্ঠানে যোগ দিতে দেশি-বিদেশি প্রায় এক হাজার বিশিষ্ট অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ গ্যাস থাকবে না রাজধানীসহ দেশের যেসব এলাকায়
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9