বাগেরহাটে জামায়াত–বিএনপি সংঘর্ষে আহত ১৫, যৌথ বাহিনীর অভিযানে আটক ৬

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৭ AM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ AM
যৌথ বাহিনীর অভিযান

যৌথ বাহিনীর অভিযান © টিডিসি ফটো

বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া এলাকায় জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। 

স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে শুরু হয়ে তা ধীরে ধীরে সংঘর্ষে রূপ নেয়। কিছু সময় ধরে থেমে থেমে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার পাল জানান, এখন পর্যন্ত ১৫ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বলেন, সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের ৬ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950