এখনই দেশব্যাপী সব জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে: জামায়াত আমির

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ PM
জামায়াত আমির

জামায়াত আমির © সংগৃহীত

দেশব্যাপী জুলুম-অত্যাচার বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আমার কর্মীর গায়ে নয়, পারলে আমার গায়ে হাত দাও। এখনই দেশব্যাপী সব জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে।”

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা সফর করে ওই এলাকার মসজিদে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। এ সময় তিনি সাধারণ মুসল্লি ও জনগণের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

নির্বাচনী এলাকায় নির্বাচন-পরবর্তী প্রথম সফরে ঢাকা-১৫ আসনের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে যে ওয়াদা করেছেন, তা বাস্তবায়নের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন।

মতবিনিময়ের পূর্বে তার নির্বাচনী এলাকার কিছু বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন তিনি নিজ হাতে অপসারণ করেন। নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে সব বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের আহ্বান জানিয়ে তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে এবং জনগণের সমস্যা সমাধানে আমাদের সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

নানা বাধা-প্রতিবন্ধকতা ও হামলা উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তিনি ভোটার জনগণ, জামায়াতের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অত্র এলাকার জনগণ তাকে নির্বাচিত করে যে বিরাট দায়িত্ব অর্পণ করেছেন, তা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার জন্য তিনি মহান আল্লাহর তাওফিক কামনা করেন। সেই সঙ্গে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সবার খেদমত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং গণভোট ও জাতীয় নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দল সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে। জনগণ আমাদের ওপর যতটুকু দায়িত্ব দিয়েছে, সর্বোচ্চ দিয়ে তা পালন করব। দেশটা কারও কাছে ইজারা দেব না, কাউকে প্রভু মানব না, কারও দাসত্ব স্বীকার করব না।”

মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা ভালোবাসা দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে চাই। ভালোবাসা দিতে চাই। যদি ঐক্যবদ্ধভাবে আমাদের জাতি গড়ার সুযোগ দেওয়া না হয়, তবে আমরা আমাদের মতো করে কাজ করব। আমাদের দেশপ্রেম ও ভালোবাসাকে দুর্বলতা মনে করবেন না। আমাদের যতটুকু সুযোগ আছে, সবটুকু উজাড় করে দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের অন্তরে জায়গা করে নিতে চাই।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর ও আসন পরিচালক আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মাদ তসলিম ও কবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, মিরপুর পূর্ব থানা আমীর ও আসন কমিটির সদস্যসচিব শাহ আলম তুহিন, ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মহিব্বুল্লাহসহ জামায়াতের থানা আমীর, সেক্রেটারি এবং ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে শেষ সময়ে কী  করবেন, যে ১০…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাজারে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ফেসবুক লাইভে বাঁচার আক…
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রতিটি নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনার একেকটি পাতা…
  • ১৪ নভেম্বর ২০২৬
গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950